×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৮৮৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করায় ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার ঈদের তৃতীয় দিন দুপুরে ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের জন্য এই ভোজের আয়োজন করা হয়।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির মধ্যে পরিচ্ছন্ন কর্মী ভাই-বোনেরা অক্লান্ত পরিশ্রম করে পূর্ব ঘোষিত ৮ ঘন্টায় কোরবানির সকল বর্জ্য অপসারণ করেছে। প্রতিকূল আবহাওয়ায় এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কাজটি সফল করা সম্ভব হয়েছে পরিচ্ছন্ন কর্মীদের কঠোর পরিশ্রমে। তাই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শ্রমিক ভাই-বোনদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে খানার আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হলো।
মেয়র বলেন, ‘আমি আট ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। আমার আহবানে সাড়া দিয়ে বৃষ্টিতে ভিজে শহরকে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিয়েছে শ্রমিক ভাই-বোনেরা। পরিচ্ছন্ন কর্মীরা নগরবাসীকে দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ঈদের দিন ও ঈদের পরের দিন কঠোর পরিশ্রম করেছে। আমি, আমার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে মাঠে ছিলাম। তবে কাজটি সফল করতে মূল ভূমিকা রেখেছে শ্রমিক ভাই-বোনেরা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি- এই আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। সবার মধ্যে আনন্দের সঞ্চার হবে।’
উল্লেখ, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা মধ্যাহ্ন ভোজের আয়োজনটি বাস্তবায়ন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat