×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৫৬৪৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ রোহিঙ্গা নিপীড়নের মামলা শিগগিরই নিষ্পত্তি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ ‘বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার থেকে মানুষ বঞ্চিত হয়।’
সফররত আইসিসির  প্রসিকিউটর করিম এ এ খান আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখতে চাই, এই মামলাটি যেন দীর্ঘায়িত না হয় ... যত তাড়াতাড়ি এটি শেষ হবে রোহিঙ্গাদের জন্য তা ভালো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আইসিসির কাছে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা গণহত্যা মামলার নিষ্পত্তি করার বিষয়ে প্রসিকিউটরকে আরো চেষ্টা বা প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
মোমেন বলেন, প্রসিকিউটর জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আরও তথ্য চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা এগুলি শেয়ার করব (তথ্য)... আমাদের তথ্য না দেয়ার কোন কারণ নেই।’
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে বিশ্বজুড়ে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেন ।
মোমেন আইসিসির প্রসিকিউটরের অফিসকে ‘বাংলাদেশ/মিয়ানমার (রোহিঙ্গা মামলা) পরিস্থিতি তদন্তের বিষয়ে’ বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
আইসিসির রোহিঙ্গা মামলার বিষয়ে আইসিসির প্রসিকিউটর করিম এএ খান ৪-৭ জুলাই পর্যন্ত চার দিনের সফরে এখানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat