×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৭৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী বিদ্যা বালান বলিউডের প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রেম করেই গাঁটছড়া বেঁধেছিলেন। পেশাগত জীবন নিয়ে যতটা খোলামেলা বিদ্যা, ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত জনসমক্ষে আলোচনা এড়িয়েই যান বিদ্যা। কিন্তু এতদিন পর অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সিদ্ধার্থের সঙ্গে তার প্রেমকাহিনি নাকি আদপে ‘লাভ স্টোরি’ নয়, ‘লাস্ট স্টোরি’! সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ ও বিদ্যার রসায়নের এমন খবরে হইচই শুরু হয়েছে সিনেমা পাড়ায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, সিদ্ধার্থ রায় কাপূরের সঙ্গে প্রথম দেখায় তিনি প্রেমে পড়ে যাননি বিদ্যা। সিদ্ধার্থের সঙ্গে তার প্রেমের গল্প বরং অনেকটা ‘লাস্ট স্টোরি’র মতো। বিদ্যা জানান, ‘সিদ্ধার্থের ব্যাপারে আমার মানসিক সংযোগ ছিল। তবে এটি একটি শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়। তিনি দেখতে খুবই আকর্ষণীয়। আমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ সিদ্ধার্থ। সবাই তার জীবনসঙ্গীর মাঝে মা-বাবাকে খুঁজেন। সিদ্ধার্থ ঠিক তেমনই একজন মানুষ। তিনি খুব কেয়ারিং। তার এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল’।
সম্প্রতি হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, ‘আমি আর সিদ্ধার্থ, করণের বাড়িতে একসাথে একটি পার্টিতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কে মধ্যে করণ কিউপিডের ভূমিকা পালন করেছেন। করণ আমাদের তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর আমি তার বাড়িতে গেলাম। সে সময় আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। কিছুক্ষণ পর সিদ্ধার্থও আসল। আমরা তখন একসাথে আড্ডা দিলাম। এভাবেই আমাদের পরিচয় হয়ে গেল’।
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী বিদ্যা। ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘জলসা’, ‘শেরনি’-র মতো সিনেমায় রয়েছে তার অভিনয় দক্ষতার ছাপ। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার জোয়ার আসার অনেক আগে থেকেই বলিষ্ঠ নারীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। পেশাগত জীবনে তার সিনেমা নির্বাচন নিয়েও একাধিক বার প্রশ্ন উঠেছে। ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সহজাত ভঙ্গিতে সব সমালোচনার উত্তরও দিয়েছেন বিদ্যা।
‘ইউটিভি মোশন পিকচার্স’-এর কর্তা সিদ্ধার্থের সঙ্গে ইতিমধ্যেই এক দশকের বেশি সংসার করে ফেলেছেন বিদ্যা। সিদ্ধার্থকে বিয়ে করার পরে ব্যক্তিগত জীবনে অনেক বেশি গোছানো অভিনেত্রী। পেশাদার জীবনেও এই মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী অভিনেত্রী। চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তার আগামী সিনেমা ‘নিয়ত’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat