×
ব্রেকিং নিউজ :
অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৭৭২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে গুচ্ছ অস্ত্র সরবরাহ করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া। এ ধরনের অস্ত্রকে গণহত্যার পন্থা ও বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে মস্কো এ নিন্দা করে। দেশটির বার্তা সংস্থা রিয়া নভোস্তি শুক্রবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় ডুমা কমিটির চেয়ারম্যান লিওনিড স্লাতস্কির উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত গণহত্যার একটি সরাসরি পথ এবং এটি ভবিষ্যতে তাদের ইউরোপীয় অংশীদারদের সাথে একত্রে ন্যায়বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে।
স্লতস্কি বলেন, ‘রাশিয়া এটির  কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং আমাদের সামরিক ইউনিটগুলোকে শত্রুদের গুচ্ছ অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অবহিত করা হয়েছে।’
যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে গুচ্ছ অস্ত্র পাঠানোর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। এ ধরনের অস্ত্র বিশ্বের ১২৩টি দেশ দ্বারা একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়।
২০১০ সালে কার্যকর করা গুচ্ছ অস্ত্র কনভেনশন এ ধরনের অস্ত্রের ব্যবহার, উৎপাদন, স্থানান্তর এবং মজুদ নিষিদ্ধ করা হয়। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এ কনভেশনে স্বাক্ষর করেনি।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইউক্রেনে যে গুচ্ছ অস্ত্র পাঠাবে তা ১৫৫ মিমি কামান থেকে নিক্ষেপ করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat