×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৬৫৭৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের  সিরিজ বাঁচিয়ে রাখতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে  দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ে  বেছে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক  লিটন দাস।
প্রথম ওয়ানডের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরের দিন সেটি প্রত্যাহার করা ওপেনার তামিম ইকবালের জায়গায় একাদশে সুযোগ হয়েছে ব্যাটার মোহাম্মদ নাইমের। বিশ্রামে থাকায় আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না তামিম। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
আরেকটি পরিবর্তন হলো বিশ্রাম  দেয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে আফগানিস্তান। 
বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat