×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৬৭৪৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন এবং শান্তি ও নিরাপত্তা প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আজ নগরীতে পররাষ্ট্র মন্ত্রনালয় ও ইউএন ওমেন- এর যৌথ আয়োজনে “মাল্টি- ষ্টেকহোল্ডার্স কনসাল্টেশন এন্ড ইমপ্লিমেন্টেশন রিভিউ ওয়ার্কশপ ওন বাংলাদেশ ন্যাশন্যাল প্লান অন ওমেন, পিস এ্যন্ড সিকিউরিটি ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্ব এবং দেশের উন্নয়ন কর্মকান্ডে নারীর সক্রিয় অংশ গ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি উগ্রবাদ, বাল্যবিবাহ এবং  সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সামাজিক সম্পৃক্ততার চ্যালেঞ্জ মোকাবেলায়  নারীর কার্যকর ভূমিকার বিষয় আলোচনায় গুরুত্ব দেওয়ার জন্য কর্মশালায় অংশগ্রহণকারিদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ইউএন ওমেন এর আবাসিক প্রতিনিধি গীতাঞ্জলি সিং। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন নারী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রনালয়, বিদেশী কূটনৈতিক মিশন এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। বক্তারা ডব্লিউপিএস এজেন্ডার কার্যকর বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন ।
বাংলাদেশ মহিলা পরিষদ ও  বাংলাদেশ নারী প্রগতি সংস্থা ডব্লিউপিএস এজেন্ডার বিষয়ে তাদের কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat