×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৭৬৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালবাসা বৃদ্ধি, বিজ্ঞান গবেষণা এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্য নিয়ে ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের টাইটেল স্পন্সর হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। 
রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদীর নিকট স্পন্সরের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। টাইটেল স্পন্সর হিসেবে ২০ লাখ টাকা প্রদান করেছে এআইবিএল। 
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়ক মাহমুদ মীম উপস্থিত ছিলেন।
চলতি বছরের জুলাই ও আগস্টে ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এখান থেকে নির্বাচিত ছয়জন শিক্ষার্থী আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat