×
ব্রেকিং নিউজ :
১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৫৬৮৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলে রোববার পৃথক দু’টি ঘটনায় গাড়ি বোমা বিস্ফোরণে তিন শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় বাসিন্দারা জানান, আঙ্কারাপন্থী যোদ্ধা নিয়ন্ত্রিত তুর্কি সীমান্তের নিকটবর্তী গ্রাম শাওয়াতে গাড়ি মেরামতের একটি দোকানে প্রথম দফার বিস্ফোরণ ঘটানো হয়।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে গাড়ি বোমা হামলায় তিন শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও আরো ১০ জন আহত হয়েছে।
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ও তাদের অনুসারীদের দখলে থাকা এলাকাগুলোতে সশস্ত্র বিভিন্ন গ্রুপের মধ্যে টার্গেট হত্যা, বোমা হামলা এবং সংঘর্ষ হতে দেখা যাচ্ছে।
ওই পর্যবেক্ষণ সংস্থা জানায়, দ্বিতীয় ঘটনায় মানবিজ নগরীতে একটি গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র (এসডিএফ) সাথে যুক্ত তিন যোদ্ধা নিহত হয়।
মানবিজ হলো ইসলামিক স্টেট গ্রুপের একটি সাবেক শক্ত ঘাঁটি। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত এসডিএফের সাথে যুক্ত একটি সামরিক পরিষদের অধীনে রয়েছে।
এ দুই ঘটনার পর তাৎক্ষণিকভাবে কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।
২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে দমনপীড়নের মধ্যদিয়ে সিরিয়ার যুদ্ধ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat