×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৫২০৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিল এর ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিল এর এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট প্রদান ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এশিয়া অলিম্পিক কাউন্সিল এর অনুষ্ঠিত সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ৭ জুলাই ২০২৩ তারিখ থাইল্যান্ড গমন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat