×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৫৪৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তিন দিনের সফরে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে স্বাগত জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার রোধসহ অভিন্ন মানবিক উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলটি মানবাধিকার, রোহিঙ্গা শরনার্থী সংকট এবং ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিষয় নিয়ে বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।  
আন্ডার সেক্রেটারি এবং তার প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের দেখতে বুধবার ভোরে সরাসরি কক্সবাজার যাবেন এবং তাদের অন্যান্য ব্যস্ত কর্মসূচি বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও উজরা জেয়া আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন- দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি’র এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী এডমিনিসট্রেটর জঞ্জালি কাউর।
জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক ত্রাণকে সহায়তা, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।
পররাষ্ট্র সচিব মাসুদ মোমেন এর আগে বলেন, জেয়া তুলনামূলকভাবে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এবং তার কর্তৃত্বের আওতা ‘বেশ প্রশস্ত’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat