×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ৬৮৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এরপরও বিএনপি যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তবে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করবে।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দুয়ায় আধুনিক পদ্ধতিতে আম চাষের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর,  স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একেএম গালিভ খান, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মন্ত্রী বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে বিএনপি নির্বাচনকে ব্যাহত করতে চায়, বানচাল করতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকেও বানচালের চেষ্টা করেছিল। বিএনপি ২০১৩-১৪ সালে ৩০০ এর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তিনি বলেন, বিএনপি বিগত ১৫ বছর ধরেই আন্দোলন করছে। কিন্তু জনগণ সাথে নেই বলে তারা সফল হয় নি।
অচিরেই আম বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমের রপ্তানি এ বছরেই অনেক বেড়েছে। আম, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা আয় করব।
তিনি বলেন, টাটকা আমের পাশাপাশি আম প্রক্রিয়াজাত করে আমের জেলি, পাল্পসহ আম দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যও রপ্তানি করা হবে। এতেও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। আমের জন্য সংরক্ষণাগার নির্মাণ এবং আম চাষিদের জন্য সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা করা হবেও বলে জানান মন্ত্রী। 
পরে দুপুরে কৃষিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাটে আমের কোল্ডস্টোরেজ ও ছত্রজিতপুরে পলিনেট হাউজে বিভিন্ন ফসলের চাষ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, দেশে ভাতের কোন অভাব নেই। খাদ্যের কোন সংকট নেই, কোন দুর্ভিক্ষ নেই। এখন আমরা আধুনিক কৃষির দিকে যাচ্ছি। একইদিন বিকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে আম উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat