×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৪৮৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে তা বিশ্বকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে। এ সপ্তাহে ন্যাটোর শীর্ষ সম্মেলনে এ জোট কিয়েভের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার পর পুতিন এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
এ ব্যাপারে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে এটি ইউক্রেনের নিরাপত্তা বাড়াবে না এবং সাধারণভাবে বিশ্বকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করবে।’
ইউক্রেনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অভিযান শুরু করার অন্যতম কারণ ছিল কিয়েভকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেওয়া।
লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেনের একদিন পর  পুতিন সাংবাদিকদের এসব কথা বলেন। ওই সম্মেলনে ন্যাটো কিয়েভকে তাদের সমর্থন করার প্রতিশ্রুতি দিলেও সদস্যপদের জন্য একটি সময়সীমা প্রস্তাব করতে ব্যর্থ হয়।
এদিকে কিয়েভ রাশিয়ার বাহিনীকে পরাস্ত করতে ক্ষেপণাস্ত্রসহ  আরো অত্যাধুনিক ও দূরপাল্লার বিভিন্ন অস্ত্র দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
পুতিন সাংবাদিকদের বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষতির কারণ হলেও যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করা হচ্ছে কিন্তু গুরুতর কিছুই ঘটছে না।
তিনি বলেন, ‘নতুন করে অস্ত্র সরবরাহ পরিস্থিতির কেবলমাত্র অবনতি ঘটাবে। এটি ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এবং সেখানে সংঘাতের ইন্ধন জোগাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat