×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২২
  • ৭৯৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনটি ফেনীর খেতাবপ্রাপ্ত একত্রিশজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে ‘অবিনাশী ৩১’  নামকরণ করা হয়েছে। 
আজ শনিবার দুপুর ১২টায় 'অবিনাশী ৩১' -এর ফলক উন্মোচন করেন ফেনীর জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী জেলা ইউনিট কমান্ডের প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 
জেলা প্রশাসকের পরিকল্পনায় এ হলরুমটি নির্মাণে সহযোগিতা করেছেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার।
নামকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ফেনী আয়তনে তুলনামূলকভাবে ছোট জেলা হলেও এখানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশী। ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এ জেলায় জন্মগ্রহণ করেছেন। সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখতে ও তরুণ প্রজন্মের কাছে তাঁদের পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ হলরুমে ৩১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার ছবিসহ জীবনবৃত্তান্ত থাকবে। হলরুমটি সবার জন্য উন্মুক্ত থাকবে, স্বল্প খরচে যেকোন সংগঠন এখানে অনুষ্ঠান করতে পারবে।
নিজের ভাইয়ের পরিচিতি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থান পাওয়ায় উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা এয়ার আহম্মদ বীর বিক্রমের ছোট ভাই জাকির আহম্মদ। তিনি বলেন, আমার ভাই সম্পর্কে সবাই জানতে পারবে এতে আমরা পারিবারিকভাবে অনেক বেশী আনন্দিত। 
নামকরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তাফা হোসেন। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat