×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ১২৪১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ায় মাদারীপুরের তিনটি বেসরকারি হাসপাতাল ও পাবনার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।
মাদারীপুর সংবাদদাতা জানান- ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়ার অভিযোগে মাদারীপুর জেলার তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০/- এর পরিবর্তে ৫০০/- টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়। পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনার কথা জানায় কর্মকর্তারা।
পাবনা সংবাদদাতা জানান- ডেঙ্গু পরীক্ষার ফি বেশী নেয়ায় পাবনা জেলার দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর। 
বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 
ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি জানান, ডেঙ্গু পরীক্ষার ফি বেসরকারি হাসপাতালের জন্য সরকারি নির্ধারণ করেছেন ৩০০/- টাকা এবং সিবিসি ৪০০/- টাকা। বুধবার সকালে পাবনা শহরের ইউরো মেডিকেল সেন্টার ও পাবনা মেডিকেল কন্সাল্টেশন সেন্টারে গিয়ে দেখা যায় সরকার নিধারিত পরীক্ষার ফি চেয়ে বেশী নিচ্ছে। ভোক্তা অধিকারের ৩৯ ও ৪০ ধারায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান আমাদের অভিযান চলমান আছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat