×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ১২০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  ঢাকার সাভারের আশুলিয়ায় আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চলমান অভিযানে গত ১২ দিনে প্রায় সাড়ে ৩৫ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ প্রদান ও ব্যবহারের অভিযোগে প্রায় চারশ জনের নাম উল্লেখসহ প্রায় পনেরশ জনের বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ। চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় আশুলিয়া থানায় এসব মামলা করেন সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান বলেন, আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যাটাও অনেক বেশি। দীর্ঘদিন ধরে এসব এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন তারা। বারো দিন অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩৫ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জব্দ করা হয় বিপুলসংখ্যক রাইজার, চুলা ও নানা উপকরণ। এছাড়া অবৈধ সংযোগ প্রদানে ব্যবহৃত এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই ইঞ্চি ও আড়াই ইঞ্চি ব্যাসের নিম্নমানের পাইপ উঠানো হয়েছে। তিনি আরো জানান, অবৈধ সংযোগ প্রদান ও ব্যবহারকারীদের বিরুদ্ধে এ পর্যন্ত ১০টি মামলা করা হয়েছে। যেসব মামলায় প্রায় ৪শ জনের নাম উল্লেখসহ প্রায় পনেরশ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, বিভিন্ন সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় এ পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ দশটি মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat