×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে গত ৩ দিনে ১ হাজার ১৭ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৩ দিনে এ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ ৩০ জুলাইও এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ২৭ জুলাই  থেকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রমোহনী (জিরানি) খালে ৪ দিনব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। আজ ৩০ জুলাই এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ দিন।
চার দিনের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রথম দিনে প্রায় ২৬৭ টন, ২য় দিনে ৩৭৯ টন, ৩য় দিনে ৩৭০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নকর্মী এই কার্যক্রমে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat