×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৬৮১৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে  বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ  ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। 
রোববার (৩০ জুলাই) আওয়ামী লীগের উদ্যোগে স্ব স্ব এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি'র নির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হয়।
নড়িয়া-সখিপুর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমুখ। 
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতচক্র দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat