×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৬৮৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমরা একটি সুন্দর নির্বাচন দেখতে চাই। ভোটাররা নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এইটা আমাদের ঘোষণা, এইটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে। সকল দেশের শত্রুরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই।’
সোমবার  সন্ধ্যায় খানপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের হারানোর বা টলানোর শক্তি কারও নেই। বিএনপি-জামাত তো দূরের কথা। আমরা তখনই দুর্বল হই যখন ষড়যন্ত্রকারীদের আমরা প্রশ্রয় দেই। তারা যখনই সুযোগ পায় তখনই আঘাত হানে।’
তিনি বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায় তারা সন্ত্রাসী হিসেবে বারবার প্রমাণিত হয়েছে। বাংলাদেশে সন্ত্রাসীদের রাজনীতি করার অধিকার নেই। নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেবো। কারণ যাতে ওই জামাতি, বিএনপির দোসররা বাংলাদেশে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি কায়েম করতে চায়। বাঙালির ইতিহাস সম্প্রীতির ইতিহাস, ঐক্যের ইতিহাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat