×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৫৭৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার নগরের কোতোয়ালি থানা এলাকার লালদিঘী পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।এসময় মেয়র রেজাউল বলেন, শোকের মাস আগস্টকে স্মরণীয় করে রাখতে আমি চসিকের নগর পরিকল্পনা বিভাগের মাধ্যমে ২০ হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে। গাছগুলো প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে যাবে। বনজ, ফলজ ও ওষধি গাছগুলো বিনামূল্যে পাবেন নগরবাসী। গাছগুলো বড় হলে ফল দেবে, ছায়া দেবে, স্মরণ করিয়ে দেবে বাঙালি জাতির বটবৃক্ষ বঙ্গবন্ধুকে।  
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারির তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাজি নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, উপ-সচিব আশেক রসুল টিপু, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat