×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৮৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান অন্তর (৩৪) নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে থেকে চাঁদার নগদ ১৫ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক শহরের পার নওগাঁ ভড়িয়াপাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের ব্যবসায়ী মাসুদুর রহমানের থেকে সম্প্রতি সাংবাদিক পরিচয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে ওই যুবক। চাঁদার টাকা না দিলে ব্যবসায়িক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। এক পর্যায়ে মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নজিপুর হোটেলের সামনে এসে ওই ব্যবসায়ীর থেকে নগদ ১৫ হাজার টাকা চাঁদা নেয় কথিত সাংবাদিক অন্তর। ওই মুহুর্তে বাকী ৮৫ হাজার টাকা না আনায় এক পর্যায়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে কথিত সাংবাদিক অন্তরকে আটক করে থানায় সংবাদ নেয়। পরে আটক অন্তরকে হেফাজতে নিয়ে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিকেলে থানায় চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলায় গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat