×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৯৮৫৪২ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার  ভোরে উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুর পশ্চিম পাশ  থেকে আব্দুর রহমান (১৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার চরঘাটিনা গ্রাম সংলগ্ন ঘাটিনা রেলসেতুর পশ্চিম পাশে বুধবার ভোর রাতে ঐ যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা সনাক্ত করতে পারে এনায়েতপুর গুচ্ছ গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রহমান। সে ঢাকায় তার নানীর বাড়ি থেকে ট্রেন যোগে বাড়ি ফিরছিলো।  বাড়ির নিকটে আসতেই সে চলন্ত ট্রেন হতে নামতে গিয়ে ছিটকে পরে গিয়ে তার প্রান হারায়। 

 উল্লাপাড়া মডেল থানার এসআই মোঃ সবুজ জানান  ৯৯৯ নম্বরে কল পেয়ে সকাল দশটায় ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।   আব্দুর রহমানের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat