×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৯৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়বারের মতো পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী ইনজামাম।
প্রথম দফায় ইনজামাম নির্বাচক থাকাকালীন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ  দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো পাকিস্তান।
দ্বিতীয় দফায় নির্বাচক হিসেবে ইনজামামের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী ২২ আগস্ট থেকে শ্রীলংকার মাটিতে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এরপর এশিয়া কাপ ও বিশ^কাপের জন্য দল ঘোষনা করবেন ইনজি। ২০১৯ সালেও ওয়ানডে বিশ^কাপের দল ঘোষনা করেছিলেন ইনজামাম।
প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ক্রিকেট অপারেশন্স প্রধান মিকি আর্থারও নির্বাচক কমিটিতে থাকবেন। কিন্তু তাদের ভূমিকা সর্ম্পকে জানা যায়নি। পাকিস্তানের ক্রিকেট কাঠামোকে নতুন করে সাজানোর পরিকল্পনায় নিয়োগ পেলেন ইনজামাম। সম্প্রতি মিসবাহ উল হকের নেতৃত্বে ক্রিকেট টেকনিক্যাল কমিটিতে মোহাম্মদ হাফিজের সাথে সদস্য হিসেবে ছিলেন ইনজামাম।
জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের সাথে আলোচনার পর নির্বাচক কমিটির দায়িত্ব চূড়ান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat