×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৫৭০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে  আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম দিন নানান কর্মসুিচর মাধ্যমে উদযাপিত হয়েছে।
কর্মসূিচর মধ্যে ছিল, বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক্য অর্পণ, আলোচনা সভা, দোয়া এবং দুস্থ ও প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ।
মঙ্গলবার  সকাল  ১০টায় পজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধারা,স্থানীয় আওয়ামী লীগসহ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এর পরে  উপজেলার ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু সভাপতিত্বে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ওসি আবু বকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান, কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা, অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।  
মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান  জানান মহীয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষীকিতে উপজেলার ৯ জন দুস্থ প্রশিক্ষিত  মহিলার মাঝে পা- চালিত ৯টি সেলাই মেশিন বিতরণ এবং মহিলাদের আত্ম- কর্মসংস্থানের জন্য ২৩ জন মহিলার মাঝে  ১২ লাখ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat