×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৭৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের দল এমিরেটস ক্লাবে নাম লিখিয়েছে আন্দ্রেস ইনিয়েস্ত্াস্পেন ও বার্সেলোনার ৩৯ বছর বয়সী সাবেক এই লিজেন্ড চুক্তির কার্যাদি সম্পন্ন করার জন্য গতকালই  দুবাই পৌঁছেছেন। অভিজ্ঞ এই মিডফিল্ডারের সামনে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে। 
গত পাঁচ মৌসুম জাপানের ক্লাব ভিসেল কোবে খেলা ইনিয়েস্তা ফ্রি-এজেন্টে এরিমেটস ক্লাবে যোগ দিয়েছেন। গত মৌসুমে কোবের হয়ে ১৮ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৯৪ মিনিট মাঠে থাকা ইনিয়েস্তা ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরো কিছুটা সময় মাঠে খেলতে চান। গত মাসে ভিসেল কোবের হয়ে শেষ ম্যাচ খেলার পর ইনিয়েস্তা বলেছেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম করা সত্তেও মাঠে বেশীক্ষন খেলার সুযোগ না পাওয়াটা হতাশার। গত পাঁচ বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। জাপানের সময়টা ছিল বেশ দীর্ঘ।’
২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন ইনিয়েস্তা। এছাড়া ২০০৮ ও ২০১২ সালে স্পেনের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 
বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করা ইনিয়েস্তা কাতালানদের জার্সি গায়ে নয়টি লিগ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। ১৬ বছর তিনি বার্সেলোনায় কাটিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat