×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৬৯৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণা এবং উদ্ভাবনী পরামর্শ রপ্তানি সম্প্রসারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
টিপু মুনশি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানির ৮৪.৫৮ শতাংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। অন্যদিকে রপ্তানি বাজারের ৬২.৮৮ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কেন্দ্রীভূত। 
তিনি বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই ও বিসিআই তার গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এই এমওইউর ফলে দেশী-বিদেশী বিনিয়োগের পথ সুগম হবে। একইসাথে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি সম্প্রসারণ এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি নির্ভর টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন বলেন, বিএফটিআই প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিএফটিআই ও বিসিআই এমওইউর ফলে দেশী-বিদেশী বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি বৃদ্ধি এবং বাজার বহুমুখীকরণের উপায় খুঁজে বের করা সহজ হবে।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, বিএফটিআই এবং বিসিআই বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে একসঙ্গে কাজ করবে। 
বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন এবং বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat