×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৯৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন জাগাড় করতে বাংলাদেশ আজ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতি আহ্বান জানিয়েছে।
‘আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটিকে টিকিয়ে রাখতে’- তিনি ওআইসির প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানিয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বকারী মো. তোফাজ্জেল রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন।
তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং ওআইসিভুক্ত  দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য একটি আর্থিক তহবিল গঠনে উল্লেখযোগ্য অবদান রাখার আহ্বান জানান।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- মিয়ানমারে ওআইসির বিশেষ দূত রাষ্ট্রদূত ইবরাহিম খায়রাত, ওআইসি সহকারী মানবিক বিষয়ক পরিচালক রোহিঙ্গা ইসু্যুতে ওআইসি আইসিএইচএডি  ফোকাল পয়েন্ট মোহাম্মদ আলী এলখামলিচি, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট আফ্রিকা ও এশিয়ার প্রজেক্ট সেকশন প্রধান দানা আল মিসনাদ, প্রকল্প বিভাগ, কুয়েত জাকাত হাউসের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মজিদ সুলেমান আল-আজমি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট তালাল আল বাকের, এইচসি’র সিনিয়র উপদেষ্টা ও জিসিসি দেশগুলির ইউএনএইচসিআর প্রতিনিধি খালেদ খলিফা, বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ইউএনএইচসিআর-এর নির্বাহী সহকারী জেসিকা ওয়াটস।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat