×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৫৬৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশে এখনো ষড়যন্ত্র করছে, এই অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে আলোর দিকে নিয়ে যেতে হবে।
আগস্ট উপলক্ষে আজ সোমবার রাতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত আলোর মিছিল পূর্ব সমাবেশে বক্তারা একথা বলেন।
সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল সমাবেশে পরিচালনা করেন।
বক্তারা বলেন, বৈশ্বিক মন্দার এই সংকটকালে সুযোগ সন্ধানী ও দেশ বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্তিযোদ্ধা জনতার ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশদ্রোহী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার নেতৃত্ব দিতে হবে।
যে পথে ঘাতকের ট্যাঙ্ক ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে সেপথে মুক্তিযোদ্ধার সন্তানরা প্রতিবছর প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে আলোর মিছিল করে। দেশকে আলোর পথে ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে ২০১১ সাল থেকে প্রতিবছর তারা এ কর্মসূচি পালন করে। জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবার তারা ৪৮টি মশাল নিয়ে এই আলোর মিছিল করে।
মিছিলটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র টিএন্ডটি মাঠ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে জাতির পিতার প্রতিকৃতির সামনে শপথ গ্রহণ ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
আলোর মিছিলের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ অনেক আলোচিত মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন ও পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. কাজী সাইফুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
আবদুল কাহার আকন্দ বলেন, ‘আমরা এই দেশকে কখনোই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের হাতে যেতে দিতে পারি না। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করছে। ৭৫’র পর ২১ বছর এই চেষ্টা চলেছে। কিন্তু প্রতিবারই মুক্তিযোদ্ধার সন্তানেরা তা প্রতিহত করেছে।’
তিনি বলেন, আজ মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে আলো জ্বলবে। এর মাধ্যমে দেশ থেকে অন্যায়, অবিচার, অনাচার, সাম্প্রদায়িকতা দূর হবে। তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
বিএনপিকে উদ্দেশ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘তারা  দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। কিন্তু এদেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের প্রজন্মরা বেঁচে থাকতে তাদের এই আশা কোনো দিন পূরণ হবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, কারণ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও, টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা হয়েছিল। তারপরের ২০ বছরের অচলাবস্থা ভেঙ্গে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে এবং ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে সাড়ে ১৪ বছরে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তার ফলে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।’
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশে এখনো ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আলোর দিকে নিয়ে যেতে হবে’। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিষয়টি অন্তর্ভূক্ত করার দাবি জানান।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, সহ-সভাপতি ওমর ফারুক সাগর, আকবর হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ রনি, আজহারুল ইসলাম অপু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আল ইমরান শিকদার, সম্পাদক মন্ডলীর সদস্য আনিসুর রহমান মোল্লা, মাহমুদুল হাসান রুবেল, কেন্দ্রীয় সদস্য আবুল বাশার জুয়েল, ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ধ্রুব, সিলেট জেলা সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান চৌধুরীর নাতি ফয়জুল হাসান চৌধুরী সামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat