×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৭৯২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছানি অপারেশন এবং উন্নতমানের লেন্স প্রতিস্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সেবার অংশ হিসেবে আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অপারেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ছানি রোগ বিভাগের বিভাগীয় প্রধান ও মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কর্নিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুজিত কুমার বিশ্বাসসহ চিকিৎসকবৃন্দ।
পুরো অপারেশন প্রক্রিয়া লাইভ প্রোগ্রামের মাধ্যমে হাসপাতালের ইমরান সেমিনার হলে প্রদর্শিত হয়। হাসপাতালের চিকিৎসকবৃন্দ, প্রশিক্ষণার্থী চিকিৎসকবৃন্দ তা অবলোকন করেন।
উন্নতমানের প্রযুক্তি ও লেন্সের সুবিধা হল, ছানি অপারেশনের পর কাছে ও মধ্যবর্তী দূরত্বে পড়ার জন্য চশমার প্রয়োজন হয় না। ফলে রোগীরা অপারেশনের পরই সব ধরনের দৃষ্টি উপভোগ করেন। এতে দৈনন্দিন কার্যক্রম সহজ হয়। এছাড়া এ উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে মানুষ চক্ষু চিকিৎসা ব্যবস্থার প্রতি আরো আস্থাশীল হবে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম আরো সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাফর খালেদসহ সকল টিম মেম্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালে উন্নতমানের প্রযুক্তি-নির্ভর আরো চিকিৎসা চলমান থাকবে, যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে সময়োপযোগী উন্নত চিকিৎসা সেবার সুযোগ পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat