×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা একটি  মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন, বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের সাবেক আমির ঈসমাইল হোসেন সিরাজীসহ বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।   এ সময় অভিযুক্ত বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। 
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ টেক্সটাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বায়েজিদ থানার এসআই বেলাল হোসাইন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি করেন।
আসামিপক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আসামি পক্ষ এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছেন। শুনানি শেষে আদালত ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat