×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৬৭৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারাবন্দী কাশ্মীরি নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হুসেন মালিককে দেশের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আরিফ আলভি রাষ্ট্রপতি ভবন আইওয়ান-ই-সদরে ১৯ সদস্যের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভাকে শপথ দেওয়ার পরে বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ উপদেষ্টা (এসএপিএম) তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
মালিকের স্ত্রী এবং পাকিস্তানি নাগরিক মুশাল দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকারের মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী একজন বিশেষ উপদেষ্টার পদমর্যাদা জুনিয়র মন্ত্রীর চেয়ে কম কিন্তু তিনি প্রধান প্রাসঙ্গিক বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ বা সহায়তা দিতে পারেন।
অন্য চারজন বিশেষ উপদেষ্টার মধ্যে জাওয়াদ সোহরাব মল্লিককে প্রবাসী পাকিস্তানি বিষয়ক উপদেষ্টা, ভাইস অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ইফতিখার রাওকে সমুদ্র বিষয়ক উপদেষ্টা, টিভি অ্যাঙ্কর এবং লেখক ওয়াসিহ শাহকে পর্যটন বিষয়ক এবং সৈয়দা আরিফা জেহরাকে ফেডারেল শিক্ষা এবং পেশাদার প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। 
জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি শিল্পী মুশালকে বিয়ে করেন। ২০০৫ সালে পাকিস্তান সফরের সময় মুশালের সঙ্গে পরিচয় হয় তার।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতক মুশাল তার মেয়েকে নিয়ে ইসলামাবাদে থাকেন। তার জন্ম ১৯৮৫ সালে। ইয়াসিনকে মে মাসে সন্ত্রাসে অর্থায়নের একটি মামলায় ট্রায়াল কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দিল্লির তিহার জেলে সাজা ভোগরত ইয়াসিনের মৃত্যুদণ্ড চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat