×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এফবিসিসিআই’র নব-নির্বাচিত সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোন দেশ এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সব সময় আশা করে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোন দেশ এগিয়ে যেতে পারে না, অর্থনীতি এগোতে পারে না। গত ১৫ বছরে দেশে কোন হরতাল ছিল না, অবরোধ ছিল না, কোন রকমের জ্বালাও পোড়াও ছিল না। এতে শ্রমিক, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন।’
শোকের মাস আগষ্ট উপলক্ষে আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো যাতে একটি স্বাভাবিক, সুন্দর পরিস্থিতি রেখে আগামী নির্বাচন হয়। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হত না। এজন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।’ 
এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন ভূখন্ড দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রপ্তানী বাড়ছে।’
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান এফবিসিসিআই’র নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। পরে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, গত ১৫ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পৌঁছেছে। বিগত বছরগুলোতে মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিনিয়োগ মানে কর্মসংস্থান, বিনিয়োগ মানে মানুষের জীবনের সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়া। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমি ২০১৪-১৫ তে এফবিসিসিআই’র সভাপতি ছিলাম। তখন বিএনপি জামাতের তান্ডব মোকাবেলা করেছি। ব্যবসায়ী সমাজ সব সময় শেখ হাসিনার সাথে ছিল, আগামীতেও থাকবে।
এসময় এফবিসিসিআই’র নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেনসহ এফবিসিসিআই’র পরিচালক, সাধারণ পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat