×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ১০০৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ শুক্রবার বলেছেন, ইরাকে সড়ক দুর্ঘটনায় এক ফরাসি সৈন্য নিহত হয়েছেন। ইরাকি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ মিশনে অংশ নিতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর এএফপি’র।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায়, সার্জেন্ট ব্যাপটিস্ট গাউচোট গাড়িতে করে যাওয়ার সময় তার গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে গেলে তিনি গুরুতরভাবে আহত হন।
মন্ত্রণালয় জানায়, আরবিল হাসপাতালে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলেও গুরুতর আঘাতজনিত কারণে তিনি মারা যান। এদিকে দুর্ঘটনার সময় তার সাথে থাকা অপর এক সৈনিককে বাগদাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলিসি প্রাসাদ বলেছে, ফরাসি প্রেসিডেন্ট ‘ইরাকে এক সড়ক দুর্ঘটনায় ১৯তম ইঞ্জিনিয়ার রেজিমেন্টের সার্জেন্ট ব্যাপটিস্ট গাউচোটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।’
এলিসি প্রাসাদ আরো বলেছে, মাক্রো ‘ইরাকি জনগণ ও কর্তৃপক্ষের প্রতি তার সমর্থন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য ফ্রান্সের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat