×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৬০৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলার বিলাইছড়ি উপজেলায়  আজ এক শোক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত  শোক সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন  রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মমতাজুল হক ,  সাংস্কৃতিক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইদুল, জেলা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আবু তৈয়ব প্রমুখ।
শোক সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভার  আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat