×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৮৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের পসকভ শহরের বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলা প্রতিহত করেছে মস্কো। আঞ্চলিক গভর্নর বুধবার এ কথা জানান। খবর এএফপি’র।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।এ হামলায় চারটি ভারি পরিবহণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম পোস্টে জানান, তাদের শহরের বিমানবন্দরে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তবে রুশ সংবাদ মাধ্যম তাস’র খবরে বলা হয়েছে, হামলার সময় ওই বিমানবন্দরে থাকা চারটি আইআই-৭৬ পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ওই বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে।লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তবর্তী পসকভ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর আগে মে মাসে শহরটিতে ড্রোন হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat