×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৭৮৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে আগস্টের রোজা রাখা কর্মসূচি সম্পন্ন করলেন গাজীপুরের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা।
আজ বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু যাদুঘরের সামনের চত্বরে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভু্ইঁয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আখতার হোসেন গাজীপুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট  থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৭ বছর ধরে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে  রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলিম  মোল্লা।
তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার  প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য ৩ নভেম্বর, শহীদ  আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে এবং শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat