×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৮৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুর্হূতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলো নিউজিল্যান্ড। এবার ওয়ানডে বিশ^কাপের আগে নিজেদের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আবারও দ্বিতীয় সারির দল পাঠাবে নিউজিল্যান্ড ক্রিকেট।
লুকি ফার্গুসনকে অধিনায়ক করে এ মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দিবেন ফার্গুসন।  
ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য খেলোয়াড়দের সতেজ  রাখতে ইংল্যান্ড সফরের পর প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি বিশ^কাপের জন্য ফিট হতে লড়াই চালিয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম, উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, অলরাউন্ডার ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, পেসার ম্যাট হেনরি এবং টিম সাউদিকে।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে নেই মার্ক চাপম্যান ও জেমস নিশাম। তবে বাংলাদেশ সফরের দলে আছেন  দীর্ঘদিন পর সম্প্রতি  দলে ফেরা পেসার অভিজ্ঞ  ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সফরে ওয়ানডে দলে নতুন মুখ, গেল মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।  
বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টিড। তার জায়গায় দায়িত্ব পালন করবেন লুক রঞ্চি। ঢাকায় তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাদ বোয়েস, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককোঞ্চি, এডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ান টিকনার ও উইল ইয়ং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat