×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৮৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে জেলার পর্যটনের ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।
আজ সকালে গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনের ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা  জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রোববার সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী  জানান, টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের কারনে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat