×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭৯১৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুখি, সমৃদ্ধ, উন্নত ও আত্ম মর্যাদাশীল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরোধিতা করছে বিএনপি।
আজ রোববার দুপুুরে দিনাজপুর শহরের রামনগর এলাকায় পৃথক  একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম  বলেন, বিএনপি নেতাদের চরিত্র হচ্ছে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া দেশের উন্নয়নের বিরোধিতা করা। আবার সেই উন্নয়নের সুফল তারা ভোগ করে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল বলেছিলেন-জোড়া তালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, এই সেতুতে চড়া যাবে না, ভেঙ্গে পড়বে। আর কিছুদিন আগেই দেখলাম খুলনায় মিটিং করতে এই পদ্মা সেতুর ওপর দিয়েই গেছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশে আজ এত উন্নয়ন হতো না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা শহরে যুক্ত হয়েছে। এতে করে ঢাকায় যানজট নিরসন হবে। যতই দিন যাচ্ছে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানামুখী ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মেকাবেলা করেই বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের কাছে রোল মডেল হয়ে গেছে।
এছাড়া দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন ইকবালুর রহিম, এমপি। শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদ আলী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আলী মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat