×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৫৭০৯০ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে  মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ০৪ জন সহযোগীকে শনিবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক ভোর  ৫টার সময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী তপন কুমার সরকার এর নেতৃত্বে একটি Special Operations Team সীমান্ত পিলার ২৫৭/-৩ আর হতে আনুমানিক ০১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম (ইদগাহ মোড়) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় অত্র এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ০৪ জন সহযোগীকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক সেবীদের কাছ থেকে বিভিন্ন সময় গ্রহণকৃত ০১ ভরি ১৫ আনা ৫ রতি স্বর্ণালংকার, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত নগদ ৩,৯৭,৪৮০/- টাকা ও ভারতীয় রুপি ১০০ আটক করতে সক্ষম হয়। আটককারী ০৫ জন আসামীর মধ্যে মূলহোতা দুর্ধর্ষ মাদক চোরাকারবারি/ব্যবসায়ী ও এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মোছা. সাবিনা ইয়াছমিন (৪৪) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ ৭/৮ বছর ধরে সে মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সহযোগী হিসেবে মাদক ব্যবসায় তার বাবা, মেয়ে, ভাতিজা ও ভাগ্নি এ কাজ করে থাকে। বর্তমানে মাদক সম্রাজ্ঞী সাবিনার আগ্রাদ্বিগুন এলাকায় বিলাসবহুল বাড়ি রয়েছে এবং সে বিলাসী জীবন যাপন করে থাকে। এছাড়াও সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামইরহাট উপজেলা ও আশেপাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে সে মাদকদ্রব্য কেনা-বেচা করে থাকে। আটককৃত মাদক ব্যবসায়ী, জব্দকৃত মাদক, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত টাকা ও স্বর্ণালংকারসহ মাদকদ্রব্য আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন শনিবার বিকেল ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে প্রেস উইং পত্নীতলা ব্যাটালিয়ন এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat