×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৭৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরের স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ  রোববার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ  কার্যালয়ে এ স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মো. কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এস এম হুমায়ুন কবির মুজিব আদর্শের একজন প্রকৃত সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। 
স্মরণসভা শেষে এস এম হুমায়ুন কবিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat