×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৮০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।
ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মাসহ ইউএসএইড দক্ষিণ এশিয়ার প্রতিনিধিবৃন্দ আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি'র সাথে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতীয় সংসদ, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্টের ভূমিকাসহ দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট পার্লামেন্টের কাজের ধরন নিয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সদ্যসমাপ্ত 'রিজিওনাল ক্লাইমেট সামিট ২০২৩' এর ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্লাইমেট পার্লামেন্টের বিভিন্ন সামিটে জাতীয় সংসদ  সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে হবে। রিজিওনাল ক্লাইমেট সামিটে যেসকল ধারনা ও মডেল উপস্থাপিত ও আলোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।  দেশ ও সীমানার উর্ধ্বে উঠে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে সামিটে আলোচিত বিভিন্ন মডেল প্রয়োগ করা যেতে পারে।
স্পিকার এসময় রিজিওনাল ক্লাইমেট সামিটে গৃহীত সকল সিদ্ধান্তের অনুলিপি  জাতীয় সংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রেরণের  অনুরোধ করেন। তিনি বলেন, সরকার কর্তৃক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত কর্মসূচিগুলো সম্পর্কে হালনাগাদ তথ্য ক্লাইমেট  পার্লামেন্টকে জানতে হবে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজে বের করতে হলে ক্লাইমেট পার্লামেন্টকে জাতীয় সংসদ সদস্য, সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয়সহ বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।
ক্লাইমেট পার্লামেন্ট দক্ষিণ এশিয়ার ডিরেক্টর ডাঃ মুকুল শর্মা বলেন,  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই সমাধান খুঁজতে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করে যাচ্ছে। এসময় তিনি জাতীয় সংসদের স্পিকারের তত্ত্বাবধানে সংসদ সদস্যগণের অংশগ্রহণে বৃহৎ পরিসরে ক্লাইমেট সামিট সংঘটিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ক্লাইমেট পার্লামেন্টের পলিসি ডিরেক্টর ডাঃ সুমেধা বসু, ইউএসএআইডি দক্ষিণ এশিয়ার জ্বালানি বিশেষজ্ঞ মোনালি হাজরা এবং রিসার্চ ট্রায়াংগেল ইন্সটিটিউটের প্রধান রাকেশ গোয়েলসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat