×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৭৫৪৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গতরাতে (রবিবার) রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার এবং যন্ত্রশিল্পী রাহুল আনন্দের ব্যক্তিগত স্টুডিও পরিদর্শন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগদানের পর ফ্রান্সের প্রেসিডেন্ট রাহুলের স্টুডিও পরিদর্শন করেন।  সেখানে তিনি রাহুলের গাওয়া লোকগান শোনেন এবং তার কাছ থেকে বাংলাদেশের জনপ্রিয় বাদ্যযন্ত্র একতারা বাজানোর চেষ্টা করেন।
রাহুল এবং তার চিত্রশিল্পী স্ত্রী উর্মিলা শুক্লার ধানমন্ডির ভাড়া বাড়িতে স্থাপিত স্টুডিওতে মাখোঁর ৪০ মিনিট কাটানোর কথা ছিল। তবে, ফরাসি প্রেসিডেন্ট সেখানে দেড় ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন, গান উপভোগ করেছেন এবং জলের গান শিল্পীদের সঙ্গে আড্ডা দিয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মাখোঁর সাথে ছিলেন। এছাড়া আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারাসহ অন্যান্য শিল্পীরাও এ সময় উপস্থিত ছিলেন।
রাহুল আনন্দ বলেন, ‘তিনি (মাখোঁ) আমাকে একটি কলম উপহার দিয়েছেন এবং এই কলম দিয়ে প্রকৃতি এবং জীবনের গান ও কবিতা লিখতে বলেছেন। একদিন তিনি সেই সঙ্গীত শুনবেন।’
রাহুল আনন্দ তিনি লালন, প্রতুল মুখার্জি, আব্বাস উদ্দিন ও আবদুল আলিমের গান পরিবেশন করেন এবং এ সময় মাখোঁকে গভীর মনোযোগ সহকারে গান শুনতে দেখা যায়।
এর পাশাপাশি সফরকালে মাখোঁ নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক কর্মকান্ড ও রাজনৈতিক সংলাপে অংশ গ্রহন করেন এবং বাংলাদেশী রান্নার স্বাদ নেন।  
সফর শেষে আজ বিকেলে তিনি ঢাাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat