×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ১৭৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শাহরুখ-দীপিকা জুটি একসঙ্গে বড় পর্দায় মানেই ছবি সুপারহিট। পাঠানের পর জাওয়ানের সুপার সাকসেস যেন এটাই প্রমাণ করে। সেই ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ কিংবা হালে ‘পাঠান’। সব ছবিতেই শাহরুখ-দীপিকার ম্যাজিক অব্যাহত। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’ ছবিটি। এই ছবিতেও একটি ক্যামিও করতে দেখা গিয়েছে অভিনেত্রী। শাহরুখের নাকি ‘লাকি চার্ম’ দীপিকা। যদিও অভিনেত্রীর কথায়, তিনি শাহরুখকে না বলতে পারেন না। এই মুহূর্তে ‘জওয়ান’ ঝড় চলছে দেশে। মাত্র ৮ দিনেই ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি যে ব্লকবাস্টার তা মুক্তির তিন দিনের মাথায় স্পষ্ট হয়ে যায়। শুক্রবার ছিল ‘জওয়ান’-এর সাকসেস পার্টি। মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। সেখানেই বাদশার গালে চুমু এঁকে দিলেন দীপিকা। ছবি দেখামাত্রই মন্তব্য অভিনেত্রীর স্বামী রণবীর সিংহের।
এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত জুটি তারা। বরাবরই দীপিকার প্রেমে গদগদ হয়েই থাকেন রণবীর। যদিও মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির পর সে সব সন্দেহকে তুড়ি মেরে উড়িয়ে দেন দীপিকা। তবে শাহরুখ-কাজলের চেয়েও শাহরুখ-দীপিকা ব্যবসা সফল কিনা এমন প্রশ্নে দীপিকা বলেন, ‘কাজল ম্যামকে আমি ছাড়িয়ে যেতে পারবো না। তবে টাকার অংকে আমাদের জুটিটাই সেরা।’
আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন ছবি ‘ডংকি’। রাজকুমার হিরানীর পরিচালনায় এই প্রথম শাহরুখ খান অভিনয় করতে যাচ্ছেন। এখন সবচেয়ে বড় গুঞ্জন হলো ক্রিসমাসে মুক্তি প্রতীক্ষিত এই ছবিতেও কী দীপিকা কোনো ক্যামিও আছে কী না? এমন প্রশ্নের জবাবে দীপিকা রহস্যময় হাসি হাসেন!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat