×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৯৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন।
মন্ত্রী আজ রোববার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসন এই সমাবেশের আয়োজন করে।মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।’তিনি বলেন, ‘যেখানে আমরা বক্তৃতা করি, সেখানেই শেখ হাসিনার কথা শোনার জন্য মানুষের ঢল নামে। এটাই হলো শেখ হাসিনার জনপ্রিয়তা। তিনি যতগুলো প্রতিশ্রুতী দিয়েছেন, তার সবই পূরণ করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন বলেই তার সুফল আমরা পাচ্ছি।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন আসলেই নড়েচড়ে বসে অনেকেই। কিভাবে দেশে অগ্নি সন্ত্রাস করবে, কিভাবে দেশ অচল করবে, অস্থির করবে তার পায়তারা করে। কিন্তু দেশের মানুষ খুব ভালো করে বুঝে গিয়েছে তারা এসব করে ধ্বংস করার জন্য, উন্নয়নের জন্য তারা নয়।’মন্ত্রী বলেন, দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চায়না। তারা আলোকিত বাংলাদেশ চায়। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ^াস করে। জনগণের ম্যান্ডেটে বিশ^াস করে। এজন্য জনগণকে নিয়ে আওয়ামী লীগের পথ চলা। আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ। জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে সূধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক আরিফুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat