×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ১০৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রফাঁসের ঘটনায় করা মামলায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিমসহ ৬ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
এরমধ্যে ডা. মো. ইউনুচ উজ্জামান খাঁন তারিম, ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ও ডা. কে এম বশিরুল হকের (৪৮) ৪ দিন এবং  ডা. জাকারিয়া আশরাফ এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা (৫২) ও জাকিয়া ফারইভা ইভানার (৩৫) দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া মুসতাহিন হাসান লামিয়াসহ চারজনের রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-ডা. নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডা. সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)।
রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে  এ আদেশ দেন। এর আগে তাদের দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। অপরদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিনজনের চারদিন ও তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন  ডা. শর্মিষ্ঠা মন্ডল (২৬) ও ডা. লুইস সৌরভ সরকার (৩০)।  
দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। পাবলিক পরীক্ষা আইনের -৪/১৩ ধারা ও  ডিজিটাল নিরাপত্তা আইনের -২২(২)/২৩(২) এ মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat