×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৬৮০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে টিম ইন্ডিয়া আট বার এশিয়া কাপ জয় করেছে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায়। তবে ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পিছনে যার অবদান সবথেকে বেশি, তিনি আর কেউ নন; টিম ইন্ডিয়ার তরুণ পেসার মোহাম্মদ সিরাজ। এই ম্যাচে সিরাজ ৭ ওভারে ২১ রান দিয়ে শ্রীলঙ্কার ৬ ব্যাটারকে আউট করে দেন। মোহাম্মদ সিরাজের এমন বোলিং দেখার পর রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার পুরো দেশের মতোই টেলিভিশনের পর্দায় ভারতীয় ক্রিকেট ম্যাচে দেখেছিলেন শ্রদ্ধা কাপুর। ভেবেছিলেন, এই ম্যাচ দেখেই সন্ধ্যাবেলা কাটিয়ে দেবেন। কিন্তু, সিরাজের বোলিং দাপটে ১০০ ওভারের ম্যাচ মাত্র ২২ ওভারেই শেষ হয়ে যায়। ১৬ ওভারেই শ্রীলঙ্কার গোটা ইনিংস গুটিয়ে যায়।
এসময় নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এবার সিরাজকেই জিজ্ঞেস করুন যে এই ফাঁকা সময়টা আমরা কী করব?’
মোহাম্মদ সিরাজ এই ম্যাচের এক ওভারেই ৪ উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার চতুর্থ ইনিংস তথা সিরাজের দ্বিতীয় ওভারে সিরাজ বল করতে এসেছিলেন। এই ওভারের প্রথম ডেলিভারিতেই তিনি পাথুম নিশাঙ্কাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপর তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে এল বি ডব্লিউ করেন এবং চতু্র্থ বলে ফেরত পাঠান চরিথ আশালঙ্কাকে। ওভারের শেষ বলে তিনি ধনঞ্জয় ডি সিলভার উইকেটও তুলে নেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিনি এক ওভারে ৪ উইকেট তুলে নিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat