×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৯৯৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান রোববার কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে। সামুদ্রিক ট্র্যাফিক পর্যবেক্ষণ সাইট অনুসারে, রাশিয়ার প্রতিবেশী এবং শত্রুর দিকে যাওয়া বা আসা জাহাজগুলোতে হামলার হুমকি সত্ত্বেও ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালানটি ইস্তানবুল পৌঁছেছে।
পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট  ১৭,৬০০ টন গম বোঝাই করে শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জাতিসংঘ-সমর্থিত শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের পর আন্তর্জাতিক জলসীমা ব্যবহার এড়িয়ে ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার নিয়ন্ত্রিত জলপথ অনুসরণ করে ইউক্রেন একটি নতুন সামুদ্রিক রুট পরীক্ষা করছে।মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রবিবার গ্রীনিচ মান সময় ০৩০০ টায় আরোয়াট বসফরাস প্রণালীর দক্ষিণ প্রান্ত অতিক্রম করছিল। এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে অগ্রসর হতে হয়েছে।৩,০০০ টন গম বোঝাই পালাউয়ের পতাকাবাহী প্রথম জাহাজটি মঙ্গলবার কোন ঘটনা ছাড়াই চোরনোমর্স্ক ছেড়ে বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছেছে।রাশিয়া এবং ইউক্রেন দুটি প্রধান কৃষি পণ্য সরবরাহকারী দেশ। যা  বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনের ওপর মস্কোর আগ্রাসন এবং পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী সরবরাহ ও বাজারকে অস্থিতিশীল করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat