×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৪৫৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সাধারণ মানুষকে বহুমুখী সেবা দেয়ার জন্য রেল বহরে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়েছে। 
তিনি জানান, "প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য, সবুজ শাক-সবজি, মৌসুমী ফল, ফুল, পচনশীল দ্রব্য যেমন: মাছ, মাংস, দুধ এছাড়া ঔষধ ও ভ্যাকসিন পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজন করা হয়।"
আজ ঢাকা স্টেশনে (কমলাপুর স্টেশন) সিলেটগামী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমাদের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও যুগ উপযোগী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগ কর্তৃক পেশকৃত চাহিদার ভিত্তিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে লাগেজ  ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয় । বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগেজ ভ্যানসহ আরো অন্যান্য রুলিং স্টোক সংগ্রহের মাধ্যমে ১৬ টি লাগেজ ভ্যান পরিচালনার উদ্বোধন হতে যাচ্ছে।
নুরুল ইসলাম সুজন বলেন, রাজধানী ঢাকাকে দেশের অন্যান্য বিভাগীয় এবং জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চল সমূহের সাথে নির্ধারিত আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যুক্ত করা হবে যাতে কৃষক তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন। অপরদিকে ব্যবসায়ীরা দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্য সমূহ সহজে সরবরাহ করতে পারেন, ফলে দ্রব্যাদি সহজলভ্য হবে এবং ন্যায্যমূল্য পাওয়া যাবে। এ ট্রেন চালু হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 
তিনি বলেন, বর্তমানে লাগেজ ভ্যান সংযোজিত আন্তঃনগর ট্রেনের সংখ্যা ১৬ টি ও সংযুক্ত লাগেজ ভ্যান ১৬ টি যা ঢাকা-জামালপুর, ঢাকা- দেওয়ানগঞ্জ, ঢাকা -মোহনগঞ্জ, ঢাকা- কিশোরগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-চট্টগ্রাম, ঢাকা-লালমনিরহাট, ঢাকা- কুড়িগ্রাম, ঢাকা-রংপুর রুটে চলাচল করবে ।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও মহাপরিচালক মো. কামরুল আহসানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat