×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার আক্কেলপুরে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে বিনামুল্যে সোনালী লেয়ার জাতের মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে সমতলভূমিতে বসবাস করা ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে মুরগি ও একটি করে ঘর বিতরণ করা হয়েছে। 
আক্কেলপুর উপজেলা প্রাণীসম্পদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী ও মুরগী পালনের ঘর প্রদান করা হয়। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর মেয়র সহিদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat