×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬৮১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 
আজ রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।   
অনুষ্ঠানে এনসিটিবি প্রকাশিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। 
শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিবি একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য যে বইগুলো করে তা  হচ্ছে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।  এই চারটি বই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো। এই বইগুলোর মধ্যে ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রিভাইস করা হয়েছে। এই বইগুলোর মান আগের চেয়ে ভালো হয়েছে।  
তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের সকল পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করা হয়েছে। ২০২৬ ও ২০২৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন কারিকুলামের বই হবে। তার আগেও বই পরিশীলনের কাজ যতদূর সম্ভব অব্যাহত রাখবো। তিনি আরো বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য মানুষ, মানবিক মানুষ, সৃজনশীল, সহনশীল মানুষ হোক, অসাম্প্রদায়িক মানুষ হোক। অর্থাৎ বঙ্গবন্ধু যেরকম চেয়েছিলেন ঠিক  সেই রকম  মানুষ হয়ে গড়ে উঠুক। 
আর সে জন্য পুরো শিক্ষাক্রমকে সংস্কার নয় রূপান্তর ঘটাচ্ছি।  
 শিক্ষামন্ত্রী বলেন, রূপান্তরের উদ্দেশ্য হলো শুধু মুখস্তবিদ্যা নয়, আমাদের অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা যা শিখছে তা আত্মস্থ করতে পারবে এবং তা প্রয়োগ করবার দক্ষতা অর্জন করবে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat